উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের মালদা ডিপোতে ১৮০০০ টাকা বেতনের দাবী সহ ১৪ দফা দাবী নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয় এনবিএসটিসি-র জেনারেল ম্যানেজার গৌতম কুণ্ডুকে। জানা যায়, কেন্দ্রীয় ১২ দফা ও স্থানীয় ২ দফার দাবী নিয়ে পুনরায় মোট ১৪ দফার ডেপুটেশন। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরে শ্লোগানের মধ্য দিয়ে সভা করে এই দপ্তরের সদস্যরা।
সি আই টি ইউ-এর সাধারন সম্পাদক নুরুল ইসলাম জানান, ১৮০০০ টাকা বেতনের দাবী সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনকে বেসরকারিকরণ বা লিজ দেওয়া তথা নিগমের মালদা ডিপোতে কিছু সমস্যা রয়েছে। যার সমাধানের জন্য অনেক বার ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। কিন্তু দাবীগুলোর প্রতি কর্ণপাত করা হয়নি। কেন্দ্রীয় ১২ দফা ও স্থানীয় ২ দফার দাবী নিয়ে পুনরায় ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে। কিছুদিন আগে মুর্শিদাবাদের বাস দুর্ঘটনাকে দৃষ্টান্ত রেখে ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে দাবী করা হয়েছে যাতে সরকারি ভাবে যাচাই করে বাসচালক নিয়োগ করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/tunIjN2meik